ads

বৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুতুল ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় শেরপুরে অভিনন্দন শোভাযাত্রা

খবর টি পড়েছেন : ৬৭৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় শেরপুরে অভিনন্দন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে ওই শোভাযাত্রার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

শোভাযাত্রাটি শহরের নিউমার্কেট চত্বর থেকে বের হয়ে থানামোড়, চকবাজার, খরমপুর হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডিসিগেইট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন, আর খালেদা জিয়ার ছেলে লন্ডনে বসে নর্তকী নিয়ে ডুগডুগি বাজায়। এই হলো আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য।

Shamol Bangla Ads

ওইসময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাবেক প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম ইয়াকুব, জেলা মহিলা শ্রমিক লীগের আহবায়ক সাবিহা জামান শাপলা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পিবিআইয়ের অধিগ্রহণকৃত জায়গায় বৃক্ষরোপণ করলেন পিবিআই প্রধান… পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় সংবিধান দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads