ads

বৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভি‌নেত্রী হুমায়রা হিমুর মৃত্যু, ফোনসহ নি‌খোঁজ প্রে‌মিক

খবর টি পড়েছেন : ৭২৬
অভি‌নেত্রী হুমায়রা হিমুর মৃত্যু, ফোনসহ নি‌খোঁজ প্রে‌মিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই। ২ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজে তিনি মারা গেছেন।

Shamol Bangla Ads

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হিমুর মোবাইল ফোনসহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক।

ধারণা করা হচ্ছে, হুমায়রা হিমু আত্মহত্যা করেছেন। তবে আহসান হাবিব নাসিম বলেন, আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না। বিকালে তাকে হাসপাতালে নিয়ে যায় তার ছোট বোন ও প্রেমিক। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। কর্তব্যরত ডাক্তার পুলিশ কল করলে তার প্রেমিক ফোন নিয়ে পালিয়ে যায়।

Shamol Bangla Ads

হুমাইরা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন।

২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন তিনি। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৫৭ বছর বয়সী এ কোন শাহরুখ! পরবর্তী সংবাদ হিমুর মেসেঞ্জারে যাদের সঙ্গে যোগাযোগের প্রমাণ পেল র‍্যাব

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads