ads

সোমবার , ৩০ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আনকাট সেন্সর ছাড়পত্র পেল সালমান-ক্যাটরিনার ‘টাইগার ৩’

খবর টি পড়েছেন : ৪২৯
আনকাট সেন্সর ছাড়পত্র পেল সালমান-ক্যাটরিনার ‘টাইগার ৩’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সেন্সর ছাড়পত্র পেয়েছে যশরাজ ফিল্মস প্রযোজিত সালমান খানের ‘টাইগার ৩’। কোনো ধরনের বিতর্ক বা কর্তন ছাড়াই সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়ার সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। মণীশ শর্মা পরিচালিত এ সিনেমায় আবারও জুটিতে দেখা যাবে সালমান-ক্যাটরিনাকে।

Shamol Bangla Ads

হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় সেন্সর বোর্ড থেকে ইউ/এ সার্টিফিকেট পেয়েছে ‘টাইগার ৩’। অর্থাৎ সব বয়সীরাই সিনেমা হলে গিয়ে এ সিনেমা দেখতে পারবে। তবে ১২ বছর বা তার কম বয়সীদের ক্ষেত্রে বাবা-মা বা কোনো অভিভাবক সঙ্গে থাকতে হবে। ভারতীয় সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আগামী ৫ নভেম্বর থেকে এ সিনেমার টিকিটের অগ্রিম বুকিং শুরু হবে।

বহুদিন ধরেই সালমানের এই সিনেমার অপেক্ষায় ছিলেন তাঁর ভক্তরা। মণীশ শর্মা পরিচালিত যশরাজ ফিল্মসের ‘এক থা টাইগার’ মুক্তি পেয়েছিল ২০১২ সালে। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। এর পর থেকেই ‘টাইগার ৩’ র অপেক্ষায় ছিলেন সালমানভক্তরা। আসন্ন দিওয়ালিতে তাঁদের অপেক্ষার অবসান হতে চলেছে। ৬ বছরের বিরতি পর মুক্তি পেতে যাচ্ছে ‘টাইগার ৩’।

Shamol Bangla Ads

‘টাইগার ৩’ হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে আগামী ১২ নভেম্বর। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ২০১৯ সালের ভারত সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান আর ক্যাটরিনাকে।

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবিতে আরও অভিনয় করেছেন–ইমরান হাশমি, আশুতোষ রাণা, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা। সালমানের ‘টাইগার ৩’ তে সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হতে পারেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার পাঠানের পর আবারও এক পর্দায় টাইগার ও পাঠানকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন দর্শকেরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোক স্টুডিওর কনসার্টে থাকছেন না জেমস পরবর্তী সংবাদ জাতীয় চলচ্চিত্র পুরস্কার : সেরা অভিনেতা চঞ্চল, সেরা…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads