বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটিতে দ্বিতীয়বারের মতো সদস্য নির্বাচিত হওয়ায় শেরপুরের নালিতাবাড়ীতে সাংবাদিক গোপাল চন্দ্র সরকারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নালিতাবাড়ী প্রেসক্লাবের আয়োজনে বুধবার (২৫ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী প্রেসক্লাবের উর্ধ্বতন পরিষদের কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উর্ধ্বতন পরিষদের প্রধান হাকান হীরা, কর্মকর্তা সামেদুল ইসলাম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি বিপ্লব দে কেটু, সহসভাপতি মাহফুজুর রহমান সোহাগ, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক জাফর আহম্মেদ, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, কল্যাণ তহবিল সম্পাদক সুরুজ্জামান, সদস্য মুঞ্জুরুল আহসান, আমিরুল ইসলাম, অভিজিৎ সাহা প্রমুখ।

পরে আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটিতে দ্বিতীয়বারের মতো সদস্য নির্বাচিত হওয়ায় প্রেসক্লাব ও সাংবাদিকদের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার ও নালিতাবাড়ী প্রেসক্লাবের উর্ধ্বতন কর্মকর্তা গোপাল চন্দ্র সরকারকে সংবর্ধনা দেওয়া হয়।




