ads

বুধবার , ২৫ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর বারোমারী মিশনে তীর্থোৎসব উপলক্ষে নিরাপত্তা নিশ্চিততকরণে ব্রিফিং প্যারেড

খবর টি পড়েছেন : ৬৪৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বারোমারী সাধু লিওর খ্রিস্টান ধর্মপল্লীতে দুদিনব্যাপী ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থোৎসব-২০২৩’ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর বুধবার দুপুরে বারোমারী মিশন চত্বরে পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবার সভাপতিত্বে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে ডিউটিতে নিয়োজিত হওয়ার পূর্বে দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের নিয়ে ওই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. খোরশেদ আলম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলা পুলিশ, রেঞ্জের বিভিন্ন ইউনিট হতে আগত বিভিন্ন পর্যায়ে পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ওইসময় পুলিশ সুপার বলেন, এই তীর্থযাত্রার অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমধর্মী অনন্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের পেশাগত দায়িত্ব। ধর্মীয় অনুষ্ঠানগুলোর লক্ষ্যই হলো, যাঁরা ধর্মীয় কার্যাবলি পালন করতে আসছেন, তাঁদের সহযোগিতা করা এবং ভালো ব্যবহার করা। তিনি প্রত্যেকেই যেখানে দায়িত্ব পালন করবেন সেখানে সতর্কতা ও শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।

Shamol Bangla Ads

জানা গেছে, শেরপুর জেলা শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার উত্তরে নালিতাবাড়ী উপজেলা ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেষা নৈসর্গিক পাহাড়ি পরিবেশের উপত্যকায় বারোমারী মিশন চত্বরে পর্তুগালের ফাতেমা নগরের আদলে ও অনুকরণে ফাতেমা রাণীর তীর্থস্থল স্থাপন করা হয়। স্থাপনের পর থেকেই প্রতিবছর এখানে ক্যাথলিক খ্রিস্ট ধর্মাবলম্বীদের তীর্থোৎসব পালিত হয়ে আসছে। এই তীর্থোৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশের হাজারো খ্রিস্ট ভক্তের আগমনে প্রতি বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার অন্য রকম রূপ নেয় পাহাড়ি এই জনপদ। এবার ২৬ ও ২৭ অক্টোবর এই তির্থোৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবকে ঘিরে এবং তীর্থযাত্রীদের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বারোমারী মিশনের ফাদার তরুণ বনোয়ারী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনার সরকার বার বার দরকার ॥ শেরপুরে… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে সাংবাদিক গোপাল চন্দ্র সরকারকে সংবর্ধনা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads