ads

মঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

খবর টি পড়েছেন : ৮৫৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে ফেসবুকে লাইভে এসে কীটনাশক পান করে মিজান (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ অক্টোবর) ওরে উপজেলার নয়াবিল ইউনিয়নের সীধুলী গ্রামে। নিহত মিজান ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি স্থানীয় বনকুড়া বাজারের একটি সেলুনে কাজ করতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

Shamol Bangla Ads

নিহত মিজানের পরিবার ও স্থানীয়রা জানান, এর আগে রহস্যজনক কারণে মিজান আরো দুইবার কীটনাশক পান করেছিল। সে সময় চিকিৎসায় সে ভালো হয়ে যায়। গতকাল সোমবার দিবাগত রাতে নিজ বাড়িতে ফেসবুকে লাইভ করেন।

লাইভে তিনি বলেন, আমি এভাবে কখনো ফেসবুকে লাইভ করি নাই। আজ আমার জীবনের শেষ লাইভ। এসময় তিনি তার শ্বশুর শ্বাশুড়িকে দোষারোপ করেন।

Shamol Bangla Ads

পরে তিনি বলেন, আমার একটি ছেলে, একটি মেয়ে সন্তান আছে। আমার মৃত্যুর পর তারা কষ্ট পাবে। আমার মৃত্যুর জন্য আমার স্ত্রী দায়ী। পরে তিনি লাইভে কীটনাশক পান করে আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন।

একপর্যায়ে আশপাশের লোকজন এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সালমা খাতুন বলেন, আমার স্বামী এর আগেও দুইবার বিষ খেয়েছিল। তার মাথায় সমস্যা আছে। সে মাঝে মধ্যে বলতো বিষ খেয়ে আত্মহত্যা করবে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান হবি বলেন, মিজান পরপর দুইবার বিষ খেয়েও বেঁচে গেছে। এবার রহস্যজনক কারণে ফেসবুকে লাইভে বিষ খেয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনাটি রহস্যজনক হওয়ায় ময়নাতদন্ত সাপেক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব পরবর্তী সংবাদ শেখ হাসিনার সরকার বার বার দরকার ॥ শেরপুরে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads