ads

মঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গর্বিত শাকিব, হতবাক শুভ

খবর টি পড়েছেন : ৪৪২
গর্বিত শাকিব, হতবাক শুভ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভারতের বারানসিতে আগামী ২৭ অক্টোবর ‘দরদ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে মুম্বাই যাচ্ছিলেন শাকিব খান। একই দিনে ভারতে ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তি পাচ্ছে। এ উপলক্ষে দেশটিতে যাচ্ছেন আরিফিন শুভও। দুই নায়কের যাত্রা একদিনে হওয়ায় আজ সকালে ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে উভয়ের সঙ্গেই দেখা হয়। শুধু দেখায়ই নয়, দুই নায়ক একই এয়ারলাইনসে মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়ালও দেন!

Shamol Bangla Ads

বিমাবন্দরে প্রয়োজনীয় কাজকর্ম শেষে শাকিব খান যখন আরিফিন শুভকে দেখলেন, পিঠ চাপড়ে দিলেন। শুভও বিমানবন্দরে শাকিবকে এভাবে পেয়ে অনেকটা হতবাক। শাকিব খানও সদ্য অস্ত্রোপাচার হওয়া আরিফিন শুভর শারীরিক অবস্থার খবর নিলেন। দুই নায়ক তাদের সাক্ষাতের সেই ছবি নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেন।

শাকিব খান শুভর সঙ্গে ছবি পোস্ট করে লিখেন, ‘দরদ সিনেমার শুটিংয়ে যাচ্ছি ইন্ডিয়া। ঢাকা এয়ারপোর্টে হঠাৎ দেখা আরিফিন শুভর সঙ্গে। তার গন্তব্য ‘মুজিব; একটি জাতির রূপকার’ সিনেমার ভারতে মুক্তি। লাউঞ্জ গল্পে উঠে এলো মুজিব সিনেমা নিয়ে তার স্ট্রাগল, তার ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শোনালো স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস। আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ। অনেক শুভকামনা।’

Shamol Bangla Ads

বছর খানেক ধরে পলিপাস সমস্যায় ভুগতে থাকা আরিফিন শুভ সপ্তাহখানেক আগে অস্ত্রোপাচার করে তা থেকে মুক্তি পান। শারীরিক অবস্থার খবর নিয়ে শাকিব জানতে চাইলে শুভ বলেন, অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলাম, তাই এবার আর সময় নিলাম না। অপারেশন করে মুক্ত হলাম।

পরে শাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করে শুভ লেখেন, ‘রাজবাদসা ব্যাপার সেপার আর কি।’

শাকিব খান ও আরিফিন শুভ আজ বেলা ১১টা ৪০ মিনিটে বিমানে চড়ে মুম্বাই উড়াল দিয়েছেন। কয়েক দিনের মধ্যে আরিফিন শুভ ফিরে এলেও শাকিব খান ফিরবেন আগামী নভেম্বরের শেষ সপ্তাহে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘পূজা ছাড়া নতুন পোশাক পরা হতো না, এখন… পরবর্তী সংবাদ বলিউডে পা দিয়েই মিমির চমক!

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads