ads

রবিবার , ২২ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

খবর টি পড়েছেন : ৭৯৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর জেলা সদরের টালিয়াপাড়ায় আইনজীবী সহকারী মো. গোলাম মোস্তফা হত্যা মামলায় ৮ বছরের পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলতাফ হোসেনকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ২১ অক্টোবর শনিবার দুপুরে রাজধানী ঢাকার খিলক্ষেতের রেলগেইট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. আলতাফ হোসেন শেরপুর সদর উপজেলার চরখারচর গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।

Shamol Bangla Ads

শনিবার রাতে গ্রেফতার আসামিকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। রবিবার সকালে সাজা পরোয়ানামূলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। র‌্যাব-১৪. সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ওই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, জামালপুর সদরের বাজারীপাড়ার মৃত আবুল হাসেমের ছেলে গোলাম মোস্তফা (৬৯) জামালপুর আদালতে আইনজীবী সহকারীর (মুহুরি) কাজ করতেন। গ্রেফতার আলতাফ হোসেন কাজ করতেন জামালপুর বাস টার্মিনালে বাসের হেলপার হিসেবে। আলতাফ হোসেনের বন্ধুর স্ত্রী লেখাপড়া করার জন্য গোলাম মোস্তফা মহুরীর বাসায় ভাড়া থাকতেন। ওই নারীকে বাসা ভাড়া দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আসামি আলতাফ হোসেন ও তার দুই সহকর্মী গোলাম মোস্তফাকে হত্যার ষড়যন্ত্র করে। পরে গত ২০১৫ সালের ৯ অক্টোবর মামলার কথা বলে জামালপুর জেলা শহরের সকাল বাজার এলাকায় মো. পারভেজ মিয়ার ভাড়া বাসায় নিয়ে আলতাফ ও তার সহযোগী গোলাম মোস্তফাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ গুম করার জন্য শেরপুর সদর উপজেলার টালিয়াপাড়ার একটি ছনগাছের ঝোঁপে ফেলে রেখে পালিয়ে যায়। পরে শেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে গোলাম মোস্তফার লাশ উদ্ধার করে। ওই ঘটনার পরদিন শেরপুর সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। ঘটনার পর থেকেই আসামি আলতাফ হোসেন পলাতক ছিলেন।

Shamol Bangla Ads

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আলতাফের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচারিক পর্যায়ে আলতাফ হোসেনের বিরুদ্ধে আনীত হত্যা ও লাশ গুমের চেষ্টার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ২০১ ধারায় ৭ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা।

পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১৪ ও র‌্যাব-১, ব্যাটালিয়নের যৌথ আভিযানিক দল ২১ অক্টোবর দুপুরে ঢাকার খিলক্ষেত রেলগেইট মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের পার্শ্বে যাত্রী ছাউনীর সামনে অভিযান পরিচালনা করে আলতাফ হোসেনকে গ্রেফতার করে।আলতাফ আত্মগোপনে থাকা অবস্থায় তিনি ঢাকা জেলার বিভিন্ন এলাকায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর ১ বছরের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads