ads

রবিবার , ২২ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ জীবনানন্দ দাশের প্রয়াণবার্ষিকী

খবর টি পড়েছেন : ৭৬৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

তিমির হননের কবি জীবনানন্দ দাশের ৬৯তম প্রয়াণবার্ষিকী আজ। ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতার বালিগঞ্জে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে দুর্ঘটনা পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাত ১১টা ৩৫ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি। দুর্ঘটনায় আক্রান্ত হন ১৪ অক্টোবর। পথ চলতে গিয়ে এক ট্রাম দুর্ঘটনার শিকার হন তিনি। ট্রামের ক্যাঁচারে আটকে তার শরীর দলিত হয়ে ভেঙে যায় কণ্ঠ, ঊরু ও পাঁজরের হাড়।

Shamol Bangla Ads

যুগস্রষ্টা এই কবির ভারতের কলকাতায় মৃত্যু হলেও তার আদি নিবাস ছিল বরিশালে। যদিও কবির পূর্বপুরুষরা ঢাকা জেলার (বর্তমান মুন্সীগঞ্জ) বিক্রমপুর পরগণার কুমারভোগের গাওপাড়ার বাসিন্দা ছিলেন। গ্রামটি পদ্মায় বিলীন হয়ে যায়। ১৮৮৩ সালের দিকে বিক্রমপুর থেকে বরিশালে চলে আসে দাশ পরিবার।

জন্মসূত্রে দাশ পরিবার ধর্মে সনাতন হলেও পরবর্তীতে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। বরিশালে ব্রাহ্মসমাজ আন্দোলনের অন্যতম ভূমিকা ছিল এই পরিবারের। জীবনানন্দ দাশের বাবা সত্যানন্দ দাশগুপ্ত বরিশাল ব্রজমোহন স্কুলের শিক্ষক, প্রাবন্ধিক, বরিশাল ব্রাহ্মসমাজের সম্পাদক ও ব্রাহ্মসমাজের মুখপত্র ব্রাহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।

Shamol Bangla Ads

তার মা কুসুমকুমারী দাশের কবিতা ‘আদর্শ ছেলে’ (আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড়ো হবে) আজও শ্রেণিপাঠ্য। কবিতাটিকে জাতি গঠনের মানদণ্ড বিবেচনা করা হয়। ছেলেবেলায় জীবনানন্দকে ডাকা হতো ‘মিলু’ নামে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৮ অক্টোবর সহিংসতার চেষ্টা হলে কঠোর হাতে দমন:… পরবর্তী সংবাদ মহাষ্টমী ও কুমারী পূজা আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads