ads

বৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
অক্টোবর ১৯, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ভিজিডি সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। তিনি ১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গবরিকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই মতবিনিময় সভা করেন।

Shamol Bangla Ads

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন বলেন, আগে আপনারা কেউ এতো সুবিধা পান নাই। বর্তমান সরকার আপনাদের বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে। এ জন্য আপনাদের উন্নয়ন হচ্ছে। এই ইউনিয়নে ৮ হাজার ৭৬ জন সুবিধাভোগী আছেন। আপনারা বিধবা ভাতা, মাতৃত্ব ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু পাতাসহ নানাভাবে সহায়তা পাচ্ছেন। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুবিধাভোগী পরিবারদের মধ্যে চারজন করে ভোট দিলে নৌকা বিজয় হবে। কারণ প্রত্যেক পরিবার কোনো না কোনোভাবে সুবিধা পাচ্ছেন। এই সুবিধা ধরে রাখতে চাইলে নৌকাকে আবারও বিজয় করতে হবে। আগামী ২০৪০ সালের মধ্যে এ দেশ হবে স্মার্ট বাংলাদেশ। পরে তিনি সুবিধাভোগীদের মাঝে ঢেউটিন, কৃষকদের মাঝে গম, সরিষা ও ভূট্টার বীজ বিতরণ করেন।

কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ছালেম, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম তালুকদার ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো, আমিনুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক সুজন রেজা প্রমুখ।

Shamol Bangla Ads

ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেব হোসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোক ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

Need Ads