ads

বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সুবিধাভোগীদের মাঝে টিন, চাল, সার ও বীজ বিতরণ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০২৩ ১১:৩২ পূর্বাহ্ণ

সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের মাঝে চাউল, ঢেউটিন, সার ও বীজ বিতরণ করা হয়েছে। ১৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়ন পরিষদ মাঠে ওইসব বিতরণ করেন প্রধান অতিথি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।

Shamol Bangla Ads

ওইসময় সামাজিক সুরক্ষার সুবিধাপ্রাপ্ত নারীদের সাথে খোলামেলা আলোচনা করেন সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁন। আলোচনায় তাদের সমস্যা সম্পর্কে সরাসরি কথা বলেন তারা। পরে এমপি তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, চলতি ধাপে ৫০ জনের মাঝে ১বান ঢেউ টিন ও হাজার করে টাকা এবং ৬০৫০ জন কৃষকের মাঝে আলাদাভাবে ১০ কেজি করে গম, ২ কেজি করে সরিষা ও ৫ কেজি করে ভূট্টার বীজ বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালেম, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম তালুকদার প্রমুখ।

এছাড়াও গড়জরিপা ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সুবিধাভোগীসহ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।

Need Ads