ads

বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে শেখ রাসেল দিবস পালিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০২৩ ১:২৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। ১৮ অক্টোবর বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও মুক্তিযোদ্ধারা। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

Shamol Bangla Ads

উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, অধ্যাপক আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, গৌরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ছামেদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।

আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও পরে শেখ রাসেল পরিষদের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads