ads

বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সংসদ উপনেতা মতিয়ার কাছ থেকে দেড় কোটি টাকার প্রণোদনা পাচ্ছে শিক্ষার্থীরা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ

সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপির কাছ থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১ কোটি ৪৬ লাখ ৫ হাজার টাকার আর্থিক প্রণোদনা পাচ্ছে শিক্ষার্থীরা। ১৮ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার গুজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩ দিনব্যাপি শিক্ষার্থীদের মাঝে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি যোগেন চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বকুল,অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার প্রমুখ।

জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার গুজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। আগামী শুক্রবার সকালে উপজেলা মুজিব শতবর্ষ মঞ্চে পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রণোদনার টাকা বিতরণের মধ্য দিয়ে ৩ দিনব্যাপি ওই বিতরণ কার্যক্রমের সমাপ্তি হবে। এতে টিআর,কাবিখা ও কাবিটা প্রকল্প থেকে উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভার ১৪৮ টি প্রাথমিক ও এবতেদায়ী প্রতিষ্ঠানের ২য়,৩য়,৪র্থ ও ৫ম শ্রেণির (টপ -২০), ৬৪ টি মাধ্যমিক স্কুল ও মাদরাসা, ৮টি কলেজ ও ৭টি কওমী মাদরাসার শিক্ষার্্থীদের মাঝে এক হাজার টাকা করে মোট ১ কোটি ৪৬ লাখ ৫ হাজার টাকার প্রণোদনা বিতরণ করা হবে।

Shamol Bangla Ads

এছাড়াও বেগম মতিয়া চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নবাসী,ইমাম,মোয়াজ্জিন, পালপুরোহিতদের মাঝে ৩ হাজার ৯৫৫ টি, মসজিদ সমূহে টিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হবে।

Need Ads