শেরপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে চেম্বার সদস্যদের এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত সন্তানদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৫ অক্টোবর রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

এ উপলক্ষে চেম্বার অব কমার্সের সভাপতি মো. আসাদুজ্জামান রওশনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু প্রধান বক্তা ও জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান প্রিয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ ও সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
চেম্বারের পরিচালক বশিরুল ইসলাম শেলুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চেম্বারের সহ-সভাপতি প্রকাশ দত্ত প্রমুখ।

পরে চেম্বার সদস্যদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৪ জন সন্তানকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। ওইসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু তার ব্যক্তিগত তরফ থেকে প্রত্যেককে নগদ ৩ হাজার করে টাকা প্রদান করেন।
ওইসময় জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, ইউপি চেয়ারম্যান নাজমুন নাহারসহ চেম্বারের অন্যান্য কর্মকর্তা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।









