ads

বুধবার , ১১ অক্টোবর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় টালকি ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
অক্টোবর ১১, ২০২৩ ২:১০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় টালকি ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন টালকি ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলার নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। ১০ অক্টোবর মঙ্গলবার সকালে টালকি ইউনিয়নের রামেরকান্দি মোড়ের বাজারে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে টালকি ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, গত ৩ অক্টোবর মঙ্গলবার সকালে টালকি ইউনিয়নের জামতলী বাজারে নবগঠিত কমিটির পদত্যাগী সদস্য ইঞ্জিনিয়ার মো. ছায়েদুল হক সাইদ সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন ও আমাকে নিয়ে যে বক্তব্য উপস্থাপন করেছেন তা সত্য নয়। নবগঠিত কমিটির ২০ জন নেতাকর্মীর স্বাক্ষর ও টিপসহী সম্বলিত পদত্যাগপত্রের যে কপি তিনি সাংবাদিকদের সরবরাহ করেছেন সেখানে অনেক নেতাকর্মী স্বাক্ষর ও টিপসহী করেননি। তাছাড়া সংবাদ সম্মেলনে তারা উপস্থিত ছিলেন না।

তবে রামেরকান্দি মোড়ের বাজারে সংবাদ সম্মেলনে উপস্থিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক খান জানান, আমি রাগে, ক্ষোভে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছিলাম। কিন্তু বিষয়টি নিয়ে দলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছি।

Shamol Bangla Ads

নবগঠিত কমিটি থেকে পদত্যাগী সদস্য ইঞ্জিনিয়ার মো. ছায়েদুল হক সাইদ জানান, কমিটি থেকে পদত্যাগী ২০ জন সদস্য স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও সুস্থ্য মস্তিষ্কে নিজ নিজ নামের পাশে স্বাক্ষর ও টিপসহী করেছেন এবং তাঁদের মধ্যে অনেকেই আমার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এদিকে রামেরকান্দি মোড়ের বাজারে সংবাদ সম্মেলন চলাকালে পদবঞ্চিত অনেক নেতাকর্মী নবগঠিত কমিটির বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads