ads

সোমবার , ৯ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের ঢাকাই সিনেমায় অরিজিতের গান

খবর টি পড়েছেন : ৫৬০
ফের ঢাকাই সিনেমায় অরিজিতের গান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আবারও ঢাকাই সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী অরিজিৎ সিং। সিনেমার নাম ‘তুই আমার পাখি, আমি তোর পাখি’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক মো. জাকারিয়া মাসুদ।
এ বিষয়ে পরিচালক বলেন, ‘সিনেমার একটি গান রয়েছে, যে গানটি ভারতের শিল্পী অরিজিৎ সিংকে দিয়ে গাওয়াতে চাইছিলাম। কিন্তু তাঁর সঙ্গে কথা না বলে সেটা নিশ্চিতও করতে পারছিলাম না। সম্প্রতি অরিজিৎ সিংয়ের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। শিগগিরই ভারতে গিয়ে তাঁর সঙ্গে চুক্তিস্বাক্ষর করব।’

Shamol Bangla Ads

‘তুই আমার পাখি, আমি তোর পাখি’ সিনেমাটি প্রযোজনা করছে জেএম ফিল্মস। আগামী মাস থেকে শুটিং শুরু করতে চায় প্রতিষ্ঠানটি। তবে তার আগে সারতে চায় সিনেমার গানের রেকর্ডিং, চূড়ান্ত করতে চায় সিনেমার অভিনয়শিল্পীদের। নির্মাতা জাকারিয়া মাসুদ জানিয়েছেন, নতুন কোনো নায়ক-নায়িকার জুটি উপহার দিতে চান তিনি।

এর আগে বাংলাদেশের ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় গান গেয়েছিলেন অরিজিৎ সিং। শিরোনাম ছিল ‘টুপ টাপ’। গানের কথা লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সংগীত করেছিলেন অরিন্দম। গানটিতে অরিজিৎ সিংয়ের সহশিল্পী ছিলেন ভারতের সোমলতা।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, ২০০৫ সালে ভারতের একটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মাধ্যমে নজরে আসেন অরিজিৎ সিং। এরপর কম্পোজার শংকর-এহসান-লয় এবং প্রীতমের সহকারী হিসেবে ছয় বছর কাজ করেন। ২০১১ সালে মার্ডার-টু সিনেমায় ‘ফির মহব্বত’ গানের মাধ্যমে প্রথম প্লে-ব্যাক করেন তিনি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি অরিজিৎকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কাজী নজরুলের শিল্পী মঞ্চায়িত হবে মঙ্গলবার পরবর্তী সংবাদ শেষ দৃশ্য শুটেই ব্যয় ২৫ কোটি, ‘সিংহাম এগেইন’এ…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads