ads

রবিবার , ৮ অক্টোবর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সীমান্তের গারো পাহাড়ি এলাকায় অজগর সাপ উদ্ধার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
অক্টোবর ৮, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ি এলাকায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে ৮ অক্টোবর রবিবার সকালে সাপটি বন বিভাগ থেকে বালিঝুড়ি রেঞ্জের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়। এর আগে গত ৭ অক্টোবর বিকেলে বালিঝুড়ি রেঞ্জ এলাকার হালুয়াহাটি গ্রামের একটি পাহাড়ি ছড়া থেকে সাপটি উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

বালিঝুড়ি রেঞ্জের রেঞ্জার রবিউল ইসলাম জানান, সম্প্রতি বালিঝুড়ি রেঞ্জ এলাকার গারো পাহাড়ে গভীর বনায়ন হওয়ায় জীববৈচিত্র্য ফিরে আসতে শুরু করেছে। তাই ওই বনের জীবজন্তু প্রায়ই খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে।

গত ৭ অক্টোবর বিকেলে বালিঝুড়ি রেঞ্জ এলাকার হালুয়াহাটি গ্রামের একটি পাহাড়ি ছড়াতে সাপটি দেখতে পেয়ে স্থানীয় গ্রামবাসী বন বিভাগকে খবর দেয়। পরে সেখান থেকে সাপটি উদ্ধার করে রবিবার সকালে রেঞ্জের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

Need Ads