শেরপুরে ২৮তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। ৮ অক্টোবর রবিবার সকালে শহরের ঢাকলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

ওইসময় তিনি শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে দেন।
শেরপুরের সিভিল সার্জন ডা. ডা. অনুপম ভট্টাচার্য্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মো. মোবারক হোসেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আক্রাম হোসেন, সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান আরজুসহ ঢাকলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় এবার ৪ লাখ ৭০ হাজার শিশু শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।









