ads

সোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বন্যার পর লিবিয়ায় নতুন আতঙ্ক ল্যান্ডমাইন

খবর টি পড়েছেন : ৪৪৩
বন্যার পর লিবিয়ায় নতুন আতঙ্ক ল্যান্ডমাইন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

লিবিয়ার ভয়াবহ বন্যায় কয়েক হাজার মানুষ মারা গেছে। যারা বেঁচে গেছে তাদেরও খাওয়ার জল নেই। সেখানে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে জমা জলের নিচে ল্যান্ডমাইনের ফাঁদ। খবর ডয়েচে ভেলের

Shamol Bangla Ads

লিবিয়ার উপকূলবর্তী শহর ডেরনা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় মানুষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাদের খাওয়ার জল নেই। যেখান থেকে খাওয়ার জল আসে, তার উৎসমুখে বন্যার জল ঢুকে যাওয়ায় খাওয়ার জল বিষাক্ত হয়ে গেছে। ফলে দূর থেকে জল আনা ছাড়া আর কোনো উপায় নেই তাদের। কিন্তু দূরে যেতে তারা ভয় পাচ্ছেন, কারণ বন্যার জলের নিচে কোথায় ল্যান্ডমাইন পোঁতা আছে, তারা বুঝতে পারবেন না। বস্তুত, কোনো কোনো এলাকায় বিপুল পরিমাণ ল্যান্ডমাইন আছে বলে তারা জানিয়েছেন।

এদিকে স্থানীয় এক প্রশাসক জানিয়েছেন, ডায়েরিয়া রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। শনিবার পর্যন্ত ১৫০ জনের পেটের অসুখ হয়েছে। কিছু মানুষকে হাসপাতালেও পাঠাতে হয়েছে। বিষাক্ত জল খেয়ে আরো মানুষ আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ল্যান্ডমাইন বিস্ফোরণ এখনো হয়নি। কিন্তু ল্যান্ডমাইনের ভয়ে মানুষ দূরে যাচ্ছেন না জল আনতে।

Shamol Bangla Ads

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ডেরনায় ৮৯১টি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ৩৯৮টি বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। ঠিক কত মানুষের মৃত্যু হয়েছে, তা-ও স্পষ্ট নয়।

জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিষয়ক অফিস জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় এগারো হাজার মানুষের মৃত্যু হয়েছে। কোনো কোনো সংস্থা এর চেয়েও বেশি মৃত্যুর কথা বলছে। রয়টার্স জানাচ্ছে, কিছু জায়গায় এখনো পৌঁছানো সম্ভব হয়নি। ফলে সেখানে উদ্ধারকাজই শুরু করা যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্রাজিলের আমাজনে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ১৪ পরবর্তী সংবাদ ইরানকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও তুরস্কের ওপর…

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads