ads

শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মরক্কোয় ভূমিকম্পতে নিহত বেড়ে ৬৩২

খবর টি পড়েছেন : ৪৩৪
মরক্কোয় ভূমিকম্পতে নিহত বেড়ে ৬৩২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মরক্কোয় ভূমিকম্পের আঘাতে নিহতদের সংখ্যা বেড়ে ৬৩২ এ দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও ৩২৯ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

Shamol Bangla Ads

শুক্রবার মরক্কোর স্থানীয় সময় রাত ১১টার একটু পর আটলাস পর্বতমালার কাছে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্প সংঘটিত হওয়ার প্রথম ৯ ঘণ্টাতেই ৬৩২ জনের মরদেহ পাওয়া গেছে। এ সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ রাত পেরিয়ে দেশটিতে মাত্র সকাল হয়েছে। আর এখনই শুরু হবে আসল উদ্ধার অভিযান।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পুরাতন মারাখেস শহর ও পাহাড়ি অঞ্চলগুলো। রাতের আঁধারে ভূমিকম্প হওয়ায় এখনো পুরোপুরিভাবে উদ্ধার অভিযান শুরু করা যায়নি।

Shamol Bangla Ads

তবে যেসব এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানেই যেতে পারছেন না উদ্ধারকারীরা। মরক্কোর রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল আওলা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর আশপাশের সড়কগুলো ভেঙে গেছে বা ধ্বংসস্তূপ পড়ে আটকে গেছে।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা আরও জানিয়েছে, মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার। আর ভূমিকম্পটির স্থায়ীত্ব ছিল প্রায় ২০ সেকেন্ড।

আর এত দীর্ঘ সময় ধরে ঝাঁকুনি দেওয়ায় সাধারণ মানুষ প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। তারা দ্রুত বাইরে বের হয়ে আসেন। বড় ভূমিকম্পের পর অসংখ্য ছোট ভূমিকম্প বা আফটারশক হতে থাকে। ফলে রাতের বেলা ভয়ে বেশিরভাগ মানুষ আর নিজেদের বাড়ির ভেতর প্রবেশ করেননি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা আনতে সম্মত পুতিন-সালমান পরবর্তী সংবাদ লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড়-বন্যায় নিহত অন্তত ১৫০

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads