ads

সোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ ও ইন্টার্নদের কর্মবিরতি

খবর টি পড়েছেন : ৯৭৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সারাদেশের মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে শেরপুরে ম্যাটস শিক্ষার্থীবৃন্দ ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের ডিএমএফ ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি-মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ৪ সেপ্টেম্বর সোমবার শহরের নিউমার্কেট মোড় এবং জেলা সদর হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তব্য রাখেন ইন্টার্নশীপ ডিএমএফ’র শেরপুর জেলা সদর হাসপাতাল শাখার সভাপতি রাকিব , সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, ইন্টার্ন চিকিৎসক মেহেদী, রাকিব, সাব্বির, জাকিয়া জান্নাত রিমু, মারিয়া প্রমুখ।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য স্বল্প সময়ে অল্প অর্থ ব্যয়ে একজন সুদক্ষ চিকিৎসক যেন তৈরী হতে পারেন সেই জন্য আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গত এক যুগ বছর ধরে ম্যাটসের শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে কোন নিয়োগ দেওয়া হচ্ছে না। উপরন্তু ইন্টার্নশিপ বাতিলের কথা হচ্ছে।

Shamol Bangla Ads

বক্তারা অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিয়োগ দেওয়া ও বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ দেওয়ার আহবান জানান।

ওইসময় প্রায় দেড়শ ইন্টার্নশীপ ডিএমএফ চিকিৎসক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবি-ছড়াকার রফিকুল ইসলাম আধার এর ‘মৃত্যুর ঘ্র্যান’ পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশনের বিদায় অনুষ্ঠান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads