ads

শনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
সেপ্টেম্বর ২, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন শ্রীবরদী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী। ২ সেপ্টেম্বর শনিবার দুপুরে থানা মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়। যে কোনো মূল্যে মাদক ব্যবসায়ীদের নির্মূল করা হবে। মাদক পরিবার, সমাজ ও দেশকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে আমাদের সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে আমরা উভয়েই কাজ করছি। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় বক্তব্য রাখেন থানার উপ-পরিদর্শক আক্তারুজ্জামান আক্তার, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি ও শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, সাধারণ সম্পাদক তারেক মোহাম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সাংবাদিকরা নানা সমস্যা তুলে ধরে তার সমাধানে প্রত্যাশা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads