ads

শনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মনোনয়নপ্রত্যাশী জেলা জাপার সাধারণ সম্পাদক মনির মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ৬৩০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর-১ (সদর) আসন থেকে মনোনয়নপ্রত্যাশী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। ২ সেপ্টেম্বর শনিবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের তালুকপাড়াস্থ নিজ বাড়িতে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ওইসময় তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে দলীয় লাঙ্গল প্রতীকে প্রার্থিতা ঘোষণা করেন এবং উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।
তিনি বলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইলিয়াস উদ্দিনও দলীয় মনোনয়ন চাইবেন, আমিও চাইব। সেক্ষেত্রে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই নির্বাচন করার অঙ্গীকার করছি। আমাদের মধ্যে কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই। কিছুটা ভুল বোঝাবুঝি ছিল, সেগুলোর অবসান হয়েছে।

তিনি আরও বলেন, আপনারা জানেন ইতোমধ্যেই আমি বিভিন্ন গ্রামে গণসংযোগ শুরু করেছি। স্থানীয় বৃহত্তর চরাঞ্চলের মানুষ এমপি না পাওয়ায় আমি দল থেকে মনোনয়ন চাচ্ছি। চরাঞ্চলের উন্নয়নের স্বার্থে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার পাশে থাকার আহবান জানান।

Shamol Bangla Ads

শেরপুর চরাঞ্চল ঐক্যজোটের সভাপতি, সাবেক জাপা নেতা আব্দুর রশিদ বিএসসির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এসএম আশরাফ আলী, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ প্রমুখ।

অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা এবং জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলে মধ্যাহ্নভোজে শরিক হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় পরবর্তী সংবাদ কবি-ছড়াকার রফিকুল ইসলাম আধার এর ‘মশার ছড়া’

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads