ads

বুধবার , ৩০ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে জ্বালানি তেল পরিমাণে কম দেওয়ায় ৪ দোকানীকে জরিমানা

খবর টি পড়েছেন : ৬৫২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অনুমোদনবিহীন ওয়েইং স্কেল ব্যবহার করে নির্ধারিত পরিমাণের চেয়ে কম পরিমাণ জ্বালানি তেল বিক্রয় করার দায়ে ৪ দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩০ আগস্ট বুধবার দুপুরে শহরের আড়াইআনি ও গড়কান্দা এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার আড়াইআনি ও গড়কান্দা এলাকায় কয়েকজন ব্যবসায়ী অনুমোদনবিহীন ও নন-স্ট্যান্ডার্ড ওয়েইং স্কেল ব্যবহার করে নির্ধারিত পরিমাণের চেয়ে কম পরিমাণ জ্বালানি তেল বিক্রয় করে আসছিলো। পরে বুধবার দুপুরে শহরের আড়াইআনি বাজার এলাকার মেসার্স এফইউ ট্রেডার্স ও মেসার্স তুষার এন্টারপ্রাইজ এবং গড়কান্দা এলাকার জোনাব আলী ওয়েল স্টোর ও মেসার্স অপু ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।

ওইসময় ৪ দোকানীকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ মোতাবেক জ‌রিমানা করা হয়। এতে প্রত্যেক দোকানীকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হি‌মেল রি‌ছিল।

Shamol Bangla Ads

ওইসময় বিএসটিআই এর পরিদর্শক খেলা রাণী করসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নারী-শিশু ট্রাইব্যুনালের নয়া বিচারক বেগম কামরুন নাহার… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ছোট ভাইয়ের এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে বড়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads