ads

সোমবার , ২৮ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি-ছড়াকার রফিকুল ইসলাম আধার এর ‘সাফল্য-ব্যর্থতার কথোকতা’

খবর টি পড়েছেন : ৬২২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শমসের সৈয়দ অনুদিত ‘উন্নত চিন্তা সাফল্য আনে’ গ্রন্থ অবলস্বনে

Shamol Bangla Ads

 

১. সাফল্য ও ব্যর্থতা
চলে পাশাপাশি,
সাফল্যের আগে
ব্যর্থতায় উঠে কাশি।

Shamol Bangla Ads

তবে তা কখনোই
নয় স্থির-নয় স্থায়ী,
ঘূর্ণায়মান গতিতে বদলায়
সাময়িক ও ক্ষণস্থায়ী।

ব্যর্থতা কখনও প্রতারক ও বুদ্ধিদীপ্ত
সাফল্য যখন নাগালে পৌঁছায়,
ব্যর্থতার বেদনার চেয়ে
আনন্দ দ্রুত দেখা দেয়।

সাফল্য ধরা দেয় তাদের
যারা নিজেরা সাফল্য-সচেতন,
ব্যর্থতা বর্তায় তাদের কাঁধে
যারা লক্ষ্য ছাড়া চলে বেমানান। (১২.০৪.২৩ইং)
২. ‘গোল্ড ফিভার’ বলে কথা
মানুষ নেশায় বুদ-কবে হবে ধনী,
ধরায় হন্যে হয়ে খোঁজে
খোড়াখুড়িতে সোনার খনি।

অথচ মাটির নিচের চেয়েও
অনেক বেশি প্রকৃত সোনার মজুদ,
মানুষের মগজের কোষে
বুদ্ধির দোষে থেকে যায় খাঁদ।

মানুষ চাইলে করতে পারে
রূপান্তরিত আকাঙ্খাকে স্বর্ণে,
‘ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি’
ধৈর্য সহকারে যদি ঢুকায় কর্ণে।

৩. কোনো কাজে ব্যর্থ হলেই
হতে নেই ধৈর্যহারা-হতাশ,
সাময়িক পরাজয়ে হুট করে
ছাড়তে নেই হালের বাতাস।

এমনটা কখনোই ভালো নয়
ভুলের দোষে দুষ্ট হওয়া,
জীবনে ছোটখাটো অঘটন ঘটলেই
অপরাধবোধে হতে নেই হাওয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিট অফিসারদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে আমন ধানের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads