শেরপুর গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে সদর উপজেলা শাখার আহ্বায়ক কবি এম এইচ মুকুলের একক কাব্য গ্রন্থ ‘বিরহী বসন্ত’ এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট শুক্রবার রাতে শহরের নয়ানীবাজারস্থ গাঙচিল কার্যালয়ে ওই পাঠ উন্মোচন অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক রফিকুল ইসলাম আধার প্রধান অতিথি এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গাঙচিল উপদেষ্টা ছড়াকার নুরুল ইসলাম মনি ও রোজিনা তাসমিন, আমন্ত্রিত অতিথি কবি ও আবৃত্তিকার মাজহারুল ইসলাম, গাঙচিল সভাপতি সাংবাদিক রফিক মজিদ, সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি কবি মহিউদ্দিন জুরায়েদ, সহ-সম্পাদক শফিকুল ইসলাম শ্যামল, সাংগঠনিক সম্পাদক কবি হাসান শরাফত, তথ্য ও গবেষণা সম্পাদক কবি প্রভাষক ড. আনিসুর রহমান আকন্দ, কোষাধ্যক্ষ কাজি মাসুম, নির্বাহী সদস্য কবি খালিদুর রহমান ও নাট্যকার আরিফ খান হারুন, নালিতাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক কবি ও সাংবাদিক অধ্যক্ষ মুনীরুজ্জামান মুনীর, শ্রীবরদী উপজেলার আহ্বায়ক কবি ও প্রভাষক আজাদ সরকার এবং সদস্য সচিব ছড়াকার নূরুল ইসলাম নাযীফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওইসময় তারা বইটির সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, কবি এম এইচ মুকুলের ২০১৯ সালে ঢাকা বই মেলায় ‘ডাইনি মা’ নামে আরও একটি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পুঁথিকাব্যও রয়েছে। এটি তার দ্বিতীয় প্রকাশনা এবং প্রথম কাব্যগ্রন্থ। বইটিতে ৭৯টি কবিতা স্থান পেয়েছে রয়েছে। বইটি ‘বৃত্তকলা একাডেমী’ থেকে প্রকাশিত হয়েছে।









