ads

শুক্রবার , ২৫ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-১ আসনে জাতীয় পার্টি থেকে এমপি মনোনয়নপ্রত্যাশী মনির মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১,৩০৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জাতীয় পার্টি থেকে এমপি মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হক মনির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট শুক্রবার দুপুরে সদর উপজেলার লছমনপুন ইউনিয়নের তালুকপাড়া গ্রামে মনির নিজ বাসভবনের সামনে ওই বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাহমুদুল হক মনি উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেরপুর জেলা জাতীয় পার্টির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক।

Shamol Bangla Ads

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি। এছাড়া মুঠোফোনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির শেরপুর-১ আসনের সাবেক এমপি মো. রফিক চৌধুরী।

জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুর রশীদ বিএসসির সভাপতিত্বে ও জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আসাদুজ্জামান মোরাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সভাপতি আব্দুল হালিম, ঝিনাইগাতী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক এস এম আশরাফ, শহর জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক এনামুল হক, ঘুঘুরাকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি গোলাম মোস্তফা, বাজিতখিলা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কামারেরচর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবুল মিয়া, জাতীয় পার্টির অন্যতম নেতা আব্দুল মুন্নাফ মিয়াসহ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

Shamol Bangla Ads

সভায় জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি বলেন, শেরপুর-১ আসনে ১৪ ইউনিয়ন। বিগত দিনে অনেকেই ক্ষমতায় এসেছে, গেছে। কিন্তু কেউ চরাঞ্চলের অবহেলিত মানুষের কথা ভাবেনি। এবার সুযোগ এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। যদি জাতীয় পার্টি থেকে আমি মনোনয়ন পাই এবং আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে বৃহত্তর চরাঞ্চল উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিব। আর যদি মনোনয়ন পাবার পর আমি পরাজিত হই তাহলে আপনারা আগামী ৫০ বছরেও কোন এমপি পাবেন না।

ওইসময় জাতীয় পার্টির নেতা-কর্মীসহ সহস্রাধিক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ প্রয়াত সকল নেতা-কর্মীদের স্মরণে এবং মাহমুদুল হক মনিসহ সকল নেতা-কর্মীর মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে পিতা-মাতার পা ধুইয়ে পূজা করলো ৩ শতাধিক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads