ads

বুধবার , ২৩ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুুুুুুুুুুুুুুুরের বিশিষ্ট শিক্ষাবিদ নারায়ণ চন্দ্র সাহার পরলোকগমন

খবর টি পড়েছেন : ৬২২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুুুুুুুুুুুুুুুরের বিশিষ্ট শিক্ষাবিদ নারায়ণ চন্দ্র সাহা (৭৮) আর নেই। ২৩ আগস্ট বুধবার সকালে গুরুতর কার্ডিয়াক জটিলতায় আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় পরলোকগমন করেছেন।

Shamol Bangla Ads

তিনি শেরপুর জি.কে.পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক, শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এবং এস.এম মডেল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রোটারি ইন্টারন্যাশনাল ৩২৮১ এর সাবেক এসিস্ট্যান্ট গভর্নর, শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা এবং রোটারি ক্লাব অব শেরপুর এর পাস্ট প্রেসিডেন্ট ছিলেন। তার স্ত্রী আগেই পরলোক গমন করেছেন। দুই পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র নিলয় সাহা কানাডা প্রবাসী ও কনিষ্ঠ পুত্র মলয় সাহা ঢাকা জজ কোর্টের সিনিয়র আইনজীবী।

এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শেরপুর শহরে সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Shamol Bangla Ads

বুধবার বিকেল ৩ টায় তার মরদেহ জিকে পাইলট হাই স্কুলে ও সাড়ে ৩ টার দিকে মডেল গার্লস ইনস্টিটিউটে শ্রদ্ধা অর্পণের জন্য রাখা হয়। পরে বিকেল ৪টায় শহরের গৃর্দানারায়ণপুরস্থ বাসভবন থেকে শেরি মহাশ্মশানে যাত্রা শুরু হয় এবং সেখানে শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এতে সনাতন ধর্মের লোকজনসহ তার শুভাকাঙ্খীরা অংশ নেন।

এদিকে বিশিষ্ট শিক্ষাবিদ নারায়ণ চন্দ্র সাহার পরলোকগমনে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। শোকবার্তায় তিনি বলেন, তার মৃত্যুতে শেরপুরবাসী একজন পরিচ্ছন্ন ও আদর্শ মানুষকে হারালো। এছাড়া তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে স্মার্ট পুষ্টি গ্রাম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads