ads

বুধবার , ২৩ আগস্ট ২০২৩ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে স্কুলে না যাওয়ায় বকা, অভিমানে চতুর্থ শ্রেণির ছাত্রের আত্মহত্যা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
আগস্ট ২৩, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী স্কুলে না যাওয়ায় সুজাদুল নামে চতুর্থ শ্রেণির ছাত্রকে বকাঝকা করেছিল তারই মা রাশিদা বেগম। আর এতেই সে অভিমান করে মায়ের শাড়িতেই ঘরের ধন্যায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ২২ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত সুজাদুল ইসলাম শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার স্কুলে যায়নি মধ্যমকুড়া সুতানাল পুকুর পাড়ের নজরুল ইসলামের ছেলে সুজাদুল ইসলাম। এ জন্য মা রাশিদা বেগম তাকে বকাঝকা করেন। মায়ের বকা খেয়ে বিকেল ৩ টার দিকে সবার অজান্তে নিজেদের ঘরে প্রবেশ করে সুজাদুল। পরে ভিতর থেকে দরজা আটকে মায়ের শাড়ি দিয়ে ধন্নার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। এর কিছুক্ষণ পর তার বড় ভাই রাহাত ঘরে প্রবেশ করতে চাইলে ভিতর থেকে দরজা বন্ধ পায়।

পরে দরজা খুলে ভিতরে প্রবেশ করলে ছোট ভাই সুজাদুলের ঝুলন্ত লাশ দেখতে পায় সে। ওইসময় চিৎকার করলে বাড়ির অন্যরা এসে সুজাদুলকে উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু তার আগেই সে মারা যায়।

Shamol Bangla Ads

পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউসার বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads