ads

মঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে স্বাচিপের আলোচনা সভা

খবর টি পড়েছেন : ৫৩৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), শেরপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা করা হয়েছে। ২১ আগস্ট সোমবার দুপুরে জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।

Shamol Bangla Ads

স্বাচিপ, শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এ টি এম মামুন জোসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. জসিম উদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ). শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এম এ বারেক তোতা ও বিএমএ’র কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য ডা. শারমীন রহমান অমি। সভা সঞ্চালনা করেন স্বাচিপ ও বিএমএ, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ নাদিম হাসান।

আলোচনা সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Shamol Bangla Ads

সভায় শেরপুর জেলায় কর্মরত বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ জেলা সদর হাসপাতালের চিকিৎসক এবং স্বাচিপ ও বিএমএ’র সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শেরপুরে জেলা আওয়ামী… পরবর্তী সংবাদ শেরপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে শিশুসহ ২ জনের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads