ads

মঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ৭১৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে শিশুসহ ২ জন মারা গেছে। ২১ আগস্ট সোমবার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের উত্তর গোয়ালডাঙ্গা গ্রামে ও নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি গ্রামে ওইসব ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

মৃতরা হচ্ছেন সদর উপজেলার উত্তর গোয়ালপাড়া গ্রামের কৃষক গোলাম মোস্তফা এবং নকলা উপজেলার পলাশকান্দি গ্রামের ভ্যানচালক আলম মিয়ার ছেলে মাহিম। সে মোজাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো।

জানা গেছে, ২০ আগস্ট রবিবার সদর উপজেলার চরশেরপুর উত্তর গোয়ালডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফা পার্শ্ববর্তী বিলের একটি ডোবাতে পাট জাগ দেখতে যায়। এরপর আর সে বাড়ি ফিরেনি। পরে সোমবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা পাট জাগের নীচ থেকে গোলাম মোস্তফার লাশ উদ্ধার করে।

Shamol Bangla Ads

অন্যদিকে নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি বিলপাড় গ্রামের শিশু মাহিম সোমবার সকাল ১১টার দিকে নিখোঁজ হয়। পরে বেলা অনুমান আড়াইটার দিকে মাহিমের পিতা আলম মিয়াসহ তার চাচা পুকুরে খোঁজ নিতে গিয়ে দেখে মাহিমের লাশ পুকুরের পানিতে ভেসে রয়েছে। এরপর পুকুরের পানি থেকে শিশু মাহিমের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উভয় ঘটনায় দুটি পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও গ্রেনেড হামলায় শহীদদের… পরবর্তী সংবাদ কবি-ছড়াকার রফিকুল ইসলাম আধার এর ‘খোকার ছড়া’

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads