ads

মঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় প্রসাধনী উদ্ধার ॥ গ্রেফতার ৩

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
আগস্ট ২২, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে ভারতীয় ব্যাথানাশক ক্রীম, প্রসাধনী সামগ্রী ও চশমা উদ্ধার করেছে থানা পুলিশ। ওইসময় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ২২ আগস্ট মঙ্গলবার ভোরে উপজেলার তামাগাঁও এলাকা থেকে এসব সামগ্রী উদ্ধার এবং তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার গুমড়া এলাকার মৃত আঃ লতিফের ছেলে সামছুল হক (৫০), তামাগাঁও এলাকার লাল মিয়ার ছেলে সোলাইমান (২৬) ও একই এলাকার কফিল উদ্দিনের ছেলে আবু তাহের (২০)। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য সাড়ে ৪ লাখ টাকার বেশি হবে বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধপথে আমদানি করা ভারতীয় সামগ্রী পাচারের প্রস্তুতি চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়ার নেতৃত্বে তামাগাঁও এলাকায় অভিযান চালানো হয়। ওইসময় ব্যাটারিচালিত অটোরিকশায় ৭ বস্তায় ভর্তি অবৈধ ভারতীয় ব্যাথানাশক ক্রীম, প্রসাধনী সামগ্রী ও চশমা উদ্ধারসহ তিনজন গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, ওই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads