ads

সোমবার , ২১ আগস্ট ২০২৩ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে স্বামী-শ্বশুরবাড়ির লোকদের অত্যাচারে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
আগস্ট ২১, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ

স্বামী,শ্বশুর-শ্বাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

রপুরের নালিতাবাড়ী উপজেলায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের অত্যাচার সইতে না পেরে ফাতেমা বেগম (২২) নামে এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। ১৯ আগস্ট শনিবার রাতে উপজেলার কাপাসিয়া গ্রামে ওই ঘটনার পর রাতে ওই গৃহবধূর মৃত্যু হয়। ওই ঘটনায় রবিবার রাতে নিহতের পিতা আজিজুল হক বাদী হয়ে স্বামী, শ্বশুর-শ্বাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন।

Shamol Bangla Ads

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৯ বছর পূর্বে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার চকপাড়া গ্রামের আজিজুল হকের কন্যা ফাতেমা বেগমের সাথে বিয়ে হয় নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া গ্রামের নুর মোহাম্মদ অক্কুর ছেলে আমির হামজার। বিয়ের পর থেকেই ফাতেমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে ফাতেমার উপর অমানসিক নির্যাতন চালাতো। এসব বিষয় নিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন সময় দেনদরবারও হয়েছে। ইতোমধ্যেই গত ৯ বছরে ফাতেমা বেগম ২ সন্তানের জননী হন।

এদিকে গত শনিবার দুপুরে আমির হামজা ফাতেমাকে মারধর করে সে বাড়ি থেকে বের হয়। পরে অত্যাচার ও মারধর সইতে না পেরে সন্ধ্যায় ফাতেমা বেগম বিষপান করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে ফাতেমা বেগমের মৃত্যু হয়। তবে ঘটনার পর থেকেই ফাতেমার শ্বশুরবাড়ির লোকজন গা ঢাকা দেয়।

Shamol Bangla Ads

এদিকে এ ঘটনায় গতকাল রবিবার রাতে নিহতের পিতা আজিজুল হক বাদী হয়ে স্বামী, শ্বশুর-শ্বাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads