শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট সোমবার সকালে থানা চত্বরে ওই সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

সভার শুরুতে শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট তার পরিবারের নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পুলিশ সুপার সুধীজনদের সাথে থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, জুয়া ও চোরাচালান নিয়ন্ত্রণ, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন, সাইবার বুলিং, কিশোর গ্যাং, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ এবং অপমৃত্যু প্রতিরোধ, যানজট নিরসন, বিভিন্ন বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধ ও অপরাধী সংক্রান্ত তথ্য আদান-প্রদান এবং জেলাব্যাপী বিভিন্ন সমস্যার সমাধানে আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে উপস্থিত সকলের সাথে উম্মুক্ত আলোচনায় অংশ নেন।
তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ্য করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং উম্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় বাস্তবায়নের জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তিনি, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনের ঘোষণা দেন। জনগণকে আইনি সুবিধা দিতে শেরপুর জেলা পুলিশ বদ্ধপরিকর ও সদা তৎপর উল্লেখ করে, কেউ গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে, কাউকে ছাড় দেওয়া হবে না’ বলে অভিপায় ব্যক্ত করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া র সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, অধ্যাপক আবুল হাসেম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ছামেদুল হক, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আনার উল্লাহ, সাধারণ সম্পাদক একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।
সুধী সমাবেশে জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক, সাংবাদিক ও গ্রাম পুলিশরা অংশগ্রহণ করেন।
পরে ঝিনাইগাতী থানা পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।




