শেরপুরে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা। ১৯ আগস্ট শনিবার সকালে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওইসময় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোনালিসা বেগম বলেন, একটি জেলাকে সার্বিক আইন-শৃঙ্খলার দিক দিয়ে স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, সন্ত্রাস-নাশকতা, দস্যুতা, চুরি, ইভটিজিং ও নারী নির্যাতনের পাশাপাশি বাল্যবিবাহ, মাদক-জুয়া ও যানজটের মতো সমস্যা মোকাবেলা কেবল আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর দ্বারা সম্ভব নয়। এসব মোকাবেলায় তৃণমূল থেকে জনসচেতনতা ও জাগরণ সৃষ্টির প্রয়োজন। তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে সংবিধান ও আইন অনুসরণ করেই পুলিশ নৈরাজ্য ও নাশকতা রোধে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে। এক্ষেত্রে ঘোলা পানিতে কেউ শিকারের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
মতবিনিময় সভায় মূল আলোচনা অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ পিপিএমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ডা. আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর প্রমুখ।
ওইসময় সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুুব্রত কুমার দে ভানু, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মুকুল, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, অন্যান্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।









