ads

বৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নবাগত পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
আগস্ট ১৭, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা। ১৭ আগস্ট বৃহস্পতিবার সকালে শ্রীবরদী থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গনে আয়োজিত পরিচিত ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

Shamol Bangla Ads

সভায় নবাগত পুলিশ সুপার থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধ, যানজট নিরসন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত সকলের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

ওইসময় তিনি বলেন, কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। আসন্ন নির্বাচনে জনগণের সাথে থাকতে হবে। মানুষের সাথে মিশতে হবে। তিনি আরও বলেন, ধর্ষণ, নারী নির্যাতন, মাদকসহ জঘন্যতম ঘটনায় কেউ থানায় সুপারিশ করতে আসবেন না। এছাড়া থানার কোনো অফিসারের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ পেলে আমাকে জানাবেন।

Shamol Bangla Ads

পরে পুলিশ সুপার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশিং কার্যক্রমে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং উম্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব মো. আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা প্রমুখ। ওইসময় উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পুলিশ সদস্যের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন। পরে নবাগত পুলিশ সুপার থানা কম্পাউন্ড পরিদর্শন করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads