‘শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, শেরপুরের আয়োজনে গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৬ আগস্ট বুধবার বিকেলে উপজেলার নয়া রাংটিয়া আদর্শ আশ্রয়ন প্রকল্প-২ এর বাসিন্দাদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর।
ঝিনাইগাতী উপজেলা আবাসিক প্রকৌশলী রুকুনুজ্জামানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিডিবি শেরপুরের নির্বাহী প্রকৌশলী শাহাব উদ্দিন। ওইসময় অন্যান্যের মাঝে উপসহকারী প্রকৌশলী মোকছেদুল আলম সোহাগ, জাতীয় বিদ্যুৎ লীগ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জেলা ও উপজেলা প্রকৌশলের অন্যান্য কর্মকর্তা কর্মচারি, স্থানীয় জনসাধারণ, সাংবাদিক ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ৫০টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল এবং ১ কেজি লবণ বিতরণ করা হয়।




