জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে শেরপুরে ডা. সেকান্দর আলী কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু।

ওইসময় তিনি বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করে ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামছুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. শওকত হোসেন, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম ফারুকুজ্জামান, প্রভাষক মুন্নী জাহান, সাদিয়া রায়হান প্রমুখ।

আলোচনা সভায় কলেজের অন্যান্য শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।









