ads

সোমবার , ১৪ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মডেল গার্লস ইনস্টিটিউটে ‘সততা স্টোর’ উদ্বোধন

খবর টি পড়েছেন : ৮৮৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আর্থিক সহায়তায় সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। ১৪ আগস্ট সোমবার সকালে শহরের মাধবপুরস্থ মডেল গার্লস ইনস্টিটিউটের ভবনে ওই সততা স্টোরের উদ্বোধন করেন দুদক সমন্বিত কার্যালয়, জামালপুরের উপপরিচালক মলয় কুমার সাহা।

Shamol Bangla Ads

ওইসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সততা স্টোরে শিক্ষার্থীদের জন্য টিফিন-কেক, বিস্কুট, চানাচুর, লজেন্স, খাতা, কলম, পেন্সিল রাখা হয়েছে। এখানে কোন দোকানদার থাকবে না। প্রতিটি পণ্যের গায়ে মূল্য লেখা রয়েছে এবং পাশে একটি ক্যাশ বাক্স রাখা হয়েছে। শিক্ষার্থীরা পছন্দমাফিক পণ্য কিনবে এবং সততার সাথে ক্যাশ বাক্সে টাকা রেখে যাবে। এতে শিক্ষার্থীরা ছাত্র জীবন থেকেই সততার সাথে কাজ করতে অভ্যস্ত হবে। এ সততা স্টোরের মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীরা সততার শিক্ষা নেবে, দুর্নীতি প্রতিরোধ করতে শিখবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. সারওয়ার জাহান তপন।

Shamol Bangla Ads

ওইসময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক মুন্নী জাহান ও প্রভাষক আবু হানিফ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজিলা আক্তার শিল্পী, সহকারী শিক্ষক শাজাহান আলী, দুলালী রানী দেসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শোক দিবস উপলক্ষে ডা. সেকান্দর আলী কলেজে… পরবর্তী সংবাদ আগামী ৫ সেপ্টেম্বর শেরপুর জেলা স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads