ads

শনিবার , ১২ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের উন্নয়নের স্বার্থে দলমত ও বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান

খবর টি পড়েছেন : ৮৩৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঢাকায় ‘স্মার্ট শেরপুর জেলা গঠনে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শেরপুর জেলার উন্নয়নের স্বার্থে দলমত ও বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দেশের সাবেক প্রধান তথ্য কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক মোহাম্মদ গোলাম রহমান রতন। ১১ আগস্ট শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ আয়োজিত ‘স্মার্ট শেরপুর বিনির্মাণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

ড. গোলাম রহমান বলেন, শেরপুর জেলার অধিবাসী সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও ও নাগরিক আন্দোলনে সম্পৃক্ত সকলকেই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

গোলাম রহমান আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করতে চাই না। কিন্তু উন্নয়নের এই যে দাবি-দাওয়া এগুলো তো রাজনৈতিক নেতাদের ম্যানিফেস্টো। এ জন্যই তো তারা দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু তারপরও কেন উন্নয়ন হচ্ছে না। এমন না যে তারা কেউ হঠাৎ করে নেতা হয়েছেন। তারা কিন্তু যুগযুগ ধরেই আমাদের নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং ব্যক্তিগত আক্রমণ না করলেও আমাদের আত্ম-সমালোচনার জায়গা আছে। হয়ত আমাদের নেতারা ডেলিভারি দিতে পারেনি। কেন পারেননি বা করেননি সেটি ভাবতে হবে।’

Shamol Bangla Ads

সংগঠনের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব দিলদার আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য প্রফেসর ড. রিয়াজুল হাসান।

অনুষ্ঠান সঞ্চালনা ও প্রবন্ধপাঠ করেন জাতীয় সাপ্তাহিক শীর্ষ খবর এর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মনিরুজ্জামান (শাশ্বত মনির)। স্বাগত বক্তব্য রাখেন শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সমন্বয়কারী মো. হাফিজুল করিম।

এতে আরও বক্তব্য রাখেন ঢাকাস্থ শেরপুর জেলা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শফিক খান, ঢাকাস্থ ঝিনাইগাতী যুব ফোরামের সাধারণ সম্পাদক রাশেদ বিন রাজ্জাক, মাওলানা জহুরুল হক, সুলতান মাসুদুজ্জামান, আল আমিন রাজু, আবু তালেব, আনোয়ার হোসেন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব হাতি দিবস আজ ॥ গারো পাহাড়ে বন্যহাতির… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে নদীতে ডুবে নিখোঁজের দুদিন পর বৃদ্ধার লাশ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads