ads

শনিবার , ১২ আগস্ট ২০২৩ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নদীতে ডুবে নিখোঁজের দুদিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
আগস্ট ১২, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানিতে ডুবে নিখোঁজের দুদিন পর বিধবা বৃদ্ধা নারী সূর্য ভানুর (৮০) লাশ উদ্ধার করা হয়েছে। ১২ আগস্ট শনিবার উপজেলার হাতিবান্ধা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

সূর্য ভানু উপজেলার গৌরিপুর ইউনিয়নের বনগাঁও জিগাতলা গ্রামের মৃত আমির হোসেন (কৈয়া পাগলার) স্ত্রী। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এর আগে তিনি গত ১০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে থেকে নিখোঁজ হন।

জানা যায়, গত ১০ আগস্ট বিকেল ৫ টার দিকে সূর্যভানু মহারশী নদী পাড়ি দিয়ে চতলগ্রামে তার মেয়ের বাড়িতে যাওয়ার পথে পানির স্রোতে ভেসে যায়। বহু খোঁজাখুঁজি করেও গত দুইদিনে সূর্য ভানুর সন্ধান মেলেনি। শুক্রবার ঝিনাইগাতী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরির দল বহু খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। পরে শনিবার সকালে উপজেলার হাতিবান্ধা স্লুইচ গেইট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads