শেরপুরের শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন। ৯ আগস্ট বুধবার দুপুরে তিনি ওই পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা প্রদানের বিষয়ে খোঁজ-খবর নেন। সেইসাথে জনসাধারণের ভোগান্তি লাঘবে দ্রুততম সময়ে সব ধরনের সেবা প্রদানের জন্য নির্দেশনা দেন।
ওইসময় শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান মো. ফরিদুজ্জামানসহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।









