ads

মঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নববধূর লাশ উদ্ধার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
আগস্ট ৮, ২০২৩ ১০:০৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে মর্জিনা বেগম (১৮) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৮ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ছোট গারামারা এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। রহস্যজনক কারণে সে বাবার বাড়ির নিজ কক্ষের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত মর্জিনা ওই গ্রামের কৃষক আলতাফ হোসেনের মেয়ে। ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Shamol Bangla Ads

নিহতের স্বজনরা জানান, প্রায় তিন মাস আগে মর্জিনার বিয়ে হয় পার্শ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নিলক্ষিয়া জানকীপুর গ্রামের আজিজুল হকের ছেলে আসাদুজ্জামান টিটুর সাথে।

নিহত মর্জিনার মা নুরেজা বেগম জানান, বিয়ের পর থেকে তাদের স্বামী স্ত্রীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছিল। গত রবিবার বিকেলে মর্জিনার স্বামী আসে তাদের বাড়িতে। পরদিন সোমবার তার স্বামী চলে যায়। আগামী শুক্রবার মর্জিনাকে স্বামীর বাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল। মঙ্গলবার দুপুরে রহস্যজনক কারণে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে মর্জিনা। পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে তার লাশ উদ্ধার করেন।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার বলেন, পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করা হয়েছে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে তদন্ত অব্যাহত।

Need Ads