ads

মঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীকে গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৫১৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী আগামীকাল বুধবার ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমুহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এ উপলক্ষে ৮ আগস্ট মঙ্গলবার দুপুরে শ্রীবরদীতে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস। তিনি বলেন, ‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে গৃহ নির্মাণের কর্মসূচি হাতে নেয়া হয়। উপজেলায় এই কর্মসূচির প্রথম পর্যায়ে ৫০টি, দ্বিতীয় পর্যায়ে ২০ টি, তৃতীয় পর্যায়ে ৫০ টি, চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে ৩৫ টি এবং দ্বিতীয় ধাপে ৩৩ টি সহ মোট ১৮৮ জন ভূমি ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গৃহ প্রদান করে পুনর্বাসিত করা হয়েছে। এর মধ্যে ঝুলগাও ও মাটিয়াকুড়াতে প্রতিবন্ধী ও ভেলুয়াতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে পুনর্বাসিত করা হয়েছে।

তিনি আরো বলেন, অসহায় ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল মানুষকে পুনর্বাসিত করে জাতীয় অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহতি উদ্যোগ নেন। প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীন মানুষের মুখে হাসি এনে দিয়েছেন। আগামীকাল বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শ্রীবরদী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন।

Shamol Bangla Ads

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে আ’লীগের আলোচনা… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে নববধূর লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads