ads

মঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ

খবর টি পড়েছেন : ৬১৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক বেশ কিছু স্থানে তলিয়ে গেছে। এতে ওই মহাসড়কে মঙ্গলবার সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

Shamol Bangla Ads

স্থানীয়দের ভাষ্য, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীরহাট, চন্দনাইশ ও দোহাজারীর এলাকার মহাসড়ক তলিয়ে গেছে। এসব সড়কের কোথাও কোথাও তিন থেকে চার ফুট পানিতে ডুবে গেছে। এ কারণে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

চন্দনাইশের হাসিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খোরশেদ বিন ইছহাক বলেন, পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কসহ আমাদের ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে।

Shamol Bangla Ads

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আরাফাত বলেন, অতিবৃষ্টিতে মহাসড়ক কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে। সকাল থেকেই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। কার্যত পুরো এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
কেরানীরহাট এলাকার ট্রাফিক পরিদর্শক জিল্লুর রহিম বলেন, কেরানীরহাট এলাকায় সড়কে কোমরসমান পানি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী আজ পরবর্তী সংবাদ বঙ্গমাতার সমাধিতে আ.লীগের শ্রদ্ধা

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads