ads

শুক্রবার , ৪ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্মার্ট বাংলাদেশ গড়তে বেতার এবং শ্রোতাদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১,১৩৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে স্মার্ট বাংলাদেশ গড়তে বেতার এবং শ্রোতাদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট শুক্রবার সকালে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে সাউথ এশিয়া রেডিও ক্লাব ও জেলা বেতার শ্রোতা ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক মো. মীর শাহ আলম।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশ বেতারকে আধুনিকায়ন ও স্মার্ট করতে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। কৃষি ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শের পাশাপাশি উন্নয়ন ও বিনোদনমূলক অনুষ্ঠানের পরিধি বাড়িয়েছে।

সাউথ এশিয়া রেডিও ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম আধার।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাউথ এশিয়া রেডিও ক্লাবের ভাইস চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, জেলা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি ওমর ফারুক পুলক, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সরকার, আশরাফুল হোসেন, জয়নাল আবেদীন তারেক প্রমুখ। বক্তারা বেতারকে আরও গণমুখী করে তুলতে তাদের প্রস্তাবনা তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রায় ৫০ জন বেতার শ্রোতা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা পরবর্তী সংবাদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে শেরপুরের একজনের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads