ads

মঙ্গলবার , ১ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুস্থ থাকতে কতটা হাঁটা জরুরি?

খবর টি পড়েছেন : ৬৩৪
সুস্থ থাকতে কতটা হাঁটা জরুরি?
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

হাঁটা সবসময় শরীরের জন্য উপকারী। যেকোনও ওয়ার্ক আউট করতে না পারলেও দিনে একটা নির্দিষ্ট সময় হাঁটলে অনেকটাই উপকার পাওয়া যায়। এ কারণে সুস্থ থাকতে নিয়মিত হাঁটার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। হাঁটা এমন একটা উপায় যাতে সহজেই যেকোনও রোগ নিরাময় সম্ভব।

Shamol Bangla Ads

কিন্তু কতক্ষণ হাঁটবেন তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। যারা সকালে হাঁটতে যান, তাদের জন্য পরামর্শ হলো ঘুম থেকে উঠেই হাঁটতে যাওয়া ঠিক না। ঘুম থেকে ওঠার কমপক্ষে ৩০ মিনিট পর হাঁটতে বের হওয়া উচিত। পাশাপাশি প্রতিদিন খালি পায়ে হাঁটার উপকারিতা অনেক। বিভিন্ন রকম শারীরিক সমস্যা দূর হয় খালি পায়ে হাঁটার ফলে। বিশেষজ্ঞদের মতে, ঘাসের উপর খালি পায়ে হাঁটলে উপকার আরও বেশি।

প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটা উচিত। তবে আপনি চাইলে সপ্তাহে প্রতিদিন না-ও হাঁটতে পারেন। পাঁচ দিন ৩০ মিনিট করে ১৫০ মিনিট হাঁটলেও সুস্থ থাকা যায়। মানে একজন মানুষের সপ্তাহে ১৫০ মিনিট হাঁটা জরুরি। একবারে ৩০ মিনিট হাঁটার শারীরিক ক্ষমতা না থাকলে তিনবার ১০ মিনিট করে ৩০ মিনিট হাঁটতে পারেন। অথবা একবার ২০ মিনিট, অন্যবার ১০ মিনিট করে মোট ৩০ মিনিট করে নিতে পারেন।

Shamol Bangla Ads

তবে, প্রতিদিন ১৫-২০ মিনিট খালি পায়ে ধীরে ধীরে হাঁটার অভ্যাস করুন। বাইরে খালি পায়ে হাঁটার সুযোগ না থাকলে, ঘরেই খালি পায়ে হাঁটলে বিভিন্ন শারীরিক উপকার পাবেন। খালি পায়ে হাঁটলে স্বাস্থ্যের কার্ডিওভাসকুলার উন্নতি ঘটে। যা উচ্চ রক্তচাপ হ্রাস করে। হৃদরোগের ঝুঁকিও অনেকটা কমে যায় নিয়মিত খালি পায়ে হাঁটলে। খালি পায়ে হাঁটলে মানব দেহের ইলেকট্রনের বিস্তার বাড়ে। মানব দেহের অ্যান্টি অক্সিডেন্টগুলো ইলেক্ট্রন দিয়ে তৈরি, যা ফ্রি রেডিকেল ধ্বংস করে।

যদি নিজেকে সুস্থ রাখতে চান তাহলে বাড়ির ভিতরে হোক কিংবা সামনের গলিতে হোক হাঁটার অভ্যাস করুন। নিয়মিত হাঁটলে খাবার সহজে পরিপাক হয় । হাঁটলে শরীরে হজম এতটাই ভালো হয় যে পানির মাত্রা ঠিক থাকে। পাশাপাশি টক্সিন বেড়িয়ে যেতে পারে, এবং মেটাবলিজম বৃদ্ধি পায়। এর ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঠবাদাম পরবর্তী সংবাদ ত্বকের যত্নে গোলাপজল

সর্বশেষ - লাইফ স্টাইল

Shamol Bangla Ads
Shamol Bangla Ads