ads

বৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পূর্বশত্রুতার জের ধরে কৃষক খুন

খবর টি পড়েছেন : ১,৪৬৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের পল্লীতে সবজিক্ষেত থেকে মো. কবেজ উদ্দিন (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ জুলাই বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের রামেরচর গ্রামের থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

Shamol Bangla Ads

নিহত কবেজ উদ্দিন ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে ও বলাইয়েরচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মিষ্টার আলীর চাচাতো ভাই। স্বজনদের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

জানা যায়, বেশ কিছুদিন ধরে শেরপুর সদর উপজেলার রামেরচর গ্রামের সরকার বাড়ি ও আকন্দ বাড়ির মধ্যে বিরোধ চলে আসছিলো। গতকাল বুধবার রাত ১০টার দিকে আকন্দ বাড়ির কবেজ উদ্দিন বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি না ফেরায় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বুধবার সকালে এলাকার কয়েকজন একটি মুলাক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বলেন, নিহত কবেজ উদ্দিনের শরীরে দেশীয় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে রামেরচর গ্রামের কয়েকজনের সঙ্গে তার পূর্বশত্রুতা চলছিল। এর জের ধরে দুর্বৃত্তরা গতকাল রাতের কোনো একসময় তাকে হত্যা করে লাশ মুলাখেতে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বন্যহাতি তাড়াতে সার্চ লাইট বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে আজ‌কের প‌ত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads