শেরপুরের শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সীমান্তবর্তী পাহাড়ি গ্রামগুলোতে বন্য হাতি তাড়াতে সার্চ লাইট বিতরণ করা হয়েছে।

২৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী এপির সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন কানাডার অর্থায়নে অফিস প্রাঙ্গনে সবজি উৎপাদক দল ও গ্রাম উন্নয়ন কমিটির ২৬০ জন সদস্যের মাঝে সার্চ লাইট বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে সার্চ লাইট তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীউল বারী।
শ্রীবরদী এপি’র ম্যানেজার জোনাস ক্লেরি কস্তার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসান।

ওইসময় শ্রীবরদী এপি’র প্রোগ্রাম অফিসার হারুনুর রশীদ সহ সবজি উৎপাদক দল ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।




