ads

বৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সঙ্গে কোস্ট গার্ডের চুক্তি সই

খবর টি পড়েছেন : ৫৩১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ব্যান্ডউইথ ব্যবহারের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি। সেখানে বলা হয় গতকাল বুধবার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের উপমহাপরিচালক, কমোডর মো. মঈনুল হাসান, আইটি ও যোগাযোগ পরিদপ্তরের পরিচালক ক্যাপ্টেন মোহাম্মাদ শহীদুল হক, আইটি ও যোগাযোগ পরিদপ্তরের উপপরিচালক কমান্ডার এ কে এম মিজানুরসহ আইটি ও যোগাযোগ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Shamol Bangla Ads

অন্যদিকে বিএসসিএলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহ্জাহান মাহমুদ, বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ্ আহমেদুল কবিরসহ বিএসসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে আধুনিক, নিরাপদ ও উন্নত টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করবে। দেশীয় স্যাটেলাইট ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড টেলিযোগাযোগ ব্যবস্থায় স্বনির্ভরতা অর্জনে আরেক ধাপ এগিয়ে গেল। বাংলাদেশ কোস্ট গার্ডের টহল জাহাজে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহারের মাধ্যমে সমুদ্রসীমার ২০০ নটিক্যাল মাইলেও টেলিযোগাযোগ অব্যাহত থাকবে, যা বাংলাদেশের সমুদ্রসীমানা করবে আরও নিরাপদ। জাতীয় জরুরি প্রয়োজন ও প্রাকৃতিক দুর্যোগে এ নেটওয়ার্ক ব্যবহার কবে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা অব্যাহত রাখা সম্ভব হবে।

Shamol Bangla Ads

২০১৮ সালের ১২ মে মহাকাশে পাড়ি জমায় দেশের একমাত্র স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। ইতিমধ্যে দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার, আকাশ ডিটিএইচ, বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, মৎস্য অধিদপ্তর, ইস্টার্ণ ব্যাংক লিমিটেড, ডাচ্‌-বাংলা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ইউকে বেইসড মাদানি টিভি, এয়ারকম, বেক্সিমকো ডিজিটাল ডিস্ট্রিবিউশন লিমিটেড বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সেবা গ্রহণ করেছে। এই ধারাবাহিকতায় দেশের পরবর্তী স্যাটেলাইট উৎক্ষেপণ করার কাজ চলছে, যা উৎক্ষেপিত হলে দেশ স্বনির্ভরতার পথে আরও এগিয়ে যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ২৩৬১ পরবর্তী সংবাদ সৌদি আরবে ১১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads